শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ: তারেক রহমান

উচ্চকন্ঠ   13-Feb-2026   104

Photo

এফএনএস: জনতার ভালোবাসা ও আন্তরিকতায় আপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার জুমার নামাজের আগে রাজধানীর গুলশানে বাসভবনের সামনে জড়ো হওয়া মানুষের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, তার প্রতি যে ভালোবাসা দেখানো হয়েছে, তার জন্য তিনি কৃতজ্ঞ। নামাজে যাওয়ার পথে গুলশানে তার বাসভবনের সামনে জড়ো হন বিপুলসংখ্যক মানুষ। তিনি গাড়ি থামিয়ে নিজেই গাড়ির দরজা খুলে বেরিয়ে এসে উপস্থিতদের পরিচয় জানতে চান।জনতার মধ্য থেকে অনেকে জানান, তারা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে তারেক রহমানের সঙ্গে থাকতে চান। তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন বিএনপি চেয়ারম্যান। উপস্থিত জনতার উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমান বলেন, আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন। এরপর তিনি বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে গিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রায় দুই দশক পর এই নির্বাচনের মধ্য দিয়ে আবারও সরকার গঠন করতে যাচ্ছে দলটি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ের ফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে উভয় আসনেই বিজয় অর্জন করেছেন।

office@ukantho.com


Photo

মার্কিন শীর্ষ কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ দূতের ফোনালাপ

এফএনএস: যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওং...

Photo

বগুড়ায় ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ-শিবির, তারেক রহমানকে স্মারকলিপি

এফএনএস: বগুড়ায় ছাত্রদলের সদ্য ঘোষিত তিনটি কমিটিতে কার্যক্রম নিষিদ্ধ...

Photo

ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:বজ্রপাত প্রতিরোধে ঝিনাইদহে...

Photo

সড়কের পাশে পাওয়া গেল দুই নারীর লাশ

এফএনএস: পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় সড়কের পাশে পড়ে ছিল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত