মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

খালেদা রাষ্ট্রপতি, তারেক প্রধানমন্ত্রী- লালুর এ বক্তব্য ব্যক্তিগত: বিএনপি

উচ্চকন্ঠ   08-Oct-2025   75

Photo

এফএনএস: খালেদা জিয়া রাষ্ট্রপতি ও তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর এ বক্তব্যকে সম্পূর্ণ ব্যক্তিগত বলে জানিয়েছে দলটি। বুধবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ মন্তব্য তার (হেলালুজ্জামান তালুকদার লালুর) একান্তই ব্যক্তিগত, দলের সিদ্ধান্ত বা নীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এদিন দুপুরে লালু ডিবিসি নিউজকে দেওয়া এক লাইভ সাক্ষাৎকারে বলেন, সামনে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হেলালুজ্জামান তালুকদার লালু বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ না করেই নিজেই মনগড়া মন্তব্যটি করেছেন। দলের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। দলটি আরও জানায়, এ ধরনের মন্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই বিষয়টি স্পষ্ট করতে গণমাধ্যমের মাধ্যমে এ ব্যাখ্যা দেওয়া হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক...

Photo

ঝিনাইদহে সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চুরি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের আরাপপুর পশু হাসপাতালের...

Photo

নড়াইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সদর উপজেলায় অটোভ্যানের...

Photo

মহেশপুরে বিষপানে আত্মহত্যা করল প্রবাসীর স্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ববিতা খাতুন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত