মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরের নাটিমা ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ১৭১ নারীর মাঝে চাল বিতরণ

উচ্চকন্ঠ   28-Jul-2026   22

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১০ নম্বর নাটিমা ইউনিয়ন পরিষদে সরকারের ভি'ডব্লিউ'বি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় ১৭১ জন দরিদ্র ও অসহায় নারীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত নাটিমা ইউনিয়ন পরিষদ হলরুমে ভি'ডব্লিউ'বি প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে উপকারভোগী নারীদের মাঝে খাদ্যশস্য হিসেবে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম মাস্টার, ইউপি সচিব মো. শফি উদ্দিন, এনজিও প্রতিনিধি আব্দুল গাফফার, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, সংরক্ষিত নারী সদস্য এবং মহল্লাদাররা।
এ সময় বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভি'ডব্লিউ'বি প্রকল্পের মাধ্যমে অসহায় ও দুস্থ নারীদের খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
চাল গ্রহণকারী উপকারভোগী নারীরা জানান, কোনো ধরনের হয়রানি ছাড়াই সঠিক ওজন অনুযায়ী ৩০ কেজি করে বস্তাবন্দী চাল স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়েছে। তারা এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

office@ukantho.com


Photo

সব দলের সঙ্গে আলোচনা ছাড়া নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নয়: আখতার

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সদস্যসচিব আখতার হোসেন বলেছেন,...

Photo

কালীগঞ্জ নলডাঙ্গা ভূষন শিশু একাডেমির পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্টান

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ নলডাঙ্গা ভূষন শিশু একাডেমির...

Photo

বজ্রপাতে বাবার মৃত্যু, ছিটকে পড়ে বাঁচল কোলে থাকা সন্তান

এফএনএস: রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।...

Photo

কোটচাঁদপুরে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে বিএনপি কর্মীকে জরিমানা

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে ত্রয়োদশ জাতীয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত