রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

চীনের স্বল্পমেয়াদি ভিসা আরও সহজ হলো

উচ্চকন্ঠ   23-Dec-2025   77

Photo

এফএনএস: স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করেছে ঢাকার চীন দূতাবাস। আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গার প্রিন্ট অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার চীন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। দূতাবাস থেকে বলা হয়, ভিসা আবেদনগুলো আরও সহজ করার জন্য এই নোটিশের দিন থেকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের (চীনে ১৮০ দিনের বেশি নয়) ফিঙ্গার প্রিন্ট সংগ্রহকে ছাড় দেওয়া হয়েছে। প্রাসঙ্গিক প্রবিধান অনুসারে, ডি, জে ১, কিউ ১, এস ১, এক্স ১ এবং জেড ভিসা ক্যাটাগরিতে আবেদনকারীদের জন্য ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা প্রয়োজন-যাদের চীনে প্রবেশের পরে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে। আরও তথ্যের জন্য ঢাকার চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে দূতাবাস।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আধুনিক গণমাধ্যম ও নিরপেক্ষতার...

Photo

আওয়ামী লীগ নিষিদ্ধ চায় শহীদ পরিবারের সদস্যরা

এফএনএস: আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে গনঅভ্যুত্থানের...

Photo

১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরলেন জোবাইদা রহমান

এফএনএস: দীর্ঘ ১৭ বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরলেন...

Photo

ময়মনসিংহে গার্মেন্টস কর্মী গণধর্ষণ, গ্রেপ্তার ৩

এফএনএস: ময়মনসিংহের নান্দাইলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক গার্মেন্টস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত