বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ ড্রাগন বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কিশোরের মৃত্যু

উচ্চকন্ঠ   03-Oct-2026   17

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ড্রাগন ফলের জমিতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঝিনাইদহের মহেশপুরে জিহাদ হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চুন্নিরাইট গ্রামে এ ঘটনা ঘটে। জিহাদ হোসেন চুন্নিরাইট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, গতকাল শুক্রবার দিবাগত রাতে বাড়ি থেকে বের হন জিহাদ। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। আজ সকালে পরিবারের লোকজন জিহাদের খোঁজ শুরু করে। এক পর্যায়ে ভৈরবা গ্রামের একটি ড্রাগন বাগানের পাশে জিহাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা নিহতের স্বজনদের খবর দেয়। পরে স্বজনেরা গিয়ে জিহাদের মরদেহ শনাক্ত করে।

নিহতের স্বজনরা জানান , ড্রাগন বাগানে যাওয়ার সময় সেখানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছে না সরকার: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চট্টগ্রাম বন্দর...

Photo

জামালপুরে ভাড়া বাসা থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: জামালপুর সদর উপজেলার নান্দিনা পূর্বপাড়া এলাকার একটি ভাড়া বাসা...

Photo

সাংবাদিকদের সাথে ঝিনাইদহ-৪ আসনের জামায়াতের প্রার্থী আবু তালিবের মতবিনিময়

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

Photo

নওগাঁয় বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

এফএনএস: নওগাঁর বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে আব্দুল ওয়াহেদ খান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত