মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

বিনোদন

নওগাঁয় বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

উচ্চকন্ঠ   09-May-2025   67

Photo

এফএনএস: নওগাঁর বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে আব্দুল ওয়াহেদ খান টিটু (৪০) নামে এক স্বেচ্ছাসেবক লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার চাকরাইল গ্রামে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সাগর চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ টিটু রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এইএইচএম খায়রুজ্জামান লিটনের এপিএস ছিলেন। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর রাসিকের সাবেক মেয়র গা ঢাকা দিলে লোকচক্ষুর আড়ালে চলে যান আব্দুল ওয়াহেদ খান টিটু। এরপর থেকে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। একাধিক মামলার আসামি টিটুকে গ্রেপ্তারে তথ্য প্রযুক্তির সহযোগিতার নিয়ে সর্বশেষ অবস্থান বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামে নিশ্চিত হয় পুলিশ। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের বাসিন্দা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাগর চৌধুরীর বাড়তে অভিযান চালিয়ে টিটুকে গ্রেপ্তার করে পুলিশ। বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম আব্দুল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাসিকের সাবেক মেয়র লিটনের এপিএস টিটুর বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

office@ukantho.com


Photo

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে: দুদু

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান...

Photo

কালীগঞ্জে মাটি টানা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ২য় শ্রেণীর ছাত্র নিহত

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুপুর...

Photo

সাগর-রুনি হত্যার তদন্তে উর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ ছিল: আইনজীবী

এফএনএস: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা...

Photo

গাজীপুরে গাড়িচাপায় যুবকের মৃত্যু

এফএনএস: গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজোর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত