ইসলামী জগৎ
গোহাটা মডেল নূরানী মাদ্রাসায় কুরআনের সবক প্রদান
উচ্চকন্ঠ 08-Jul-2025 122
ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গোহাটা মডেল নূরানী মাদ্রাসা, ফয়লা, কালীগঞ্জ-এ পবিত্র কুরআনের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার তৃতীয় শ্রেণির ৯৫ জন শিক্ষার্থীকে মাওলানা ওমর ফারুকের তত্ত্বাবধানে কুরআনের সবক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব এন এস এম শওকত আলী বাচ্চু মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ উদ্দিন মিয়াসহ মাদ্রাসা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে দোয়া ও মূল্যবান উপদেশ প্রদান করেন। তারা বলেন, কুরআনের শিক্ষাই পারে জীবনকে সঠিক পথে পরিচালিত করতে।
সবশেষে শিক্ষার্থীদের মেধা ও অধ্যবসায়ের জন্য দোয়া করা হয় এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করা হয়।
office@ukantho.com