বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

চট্টগ্রামে ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে ট্রেনের নিচে ঝাঁপ যুবকের

উচ্চকন্ঠ   25-Sep-2025   47

Photo

এফএনএস: চট্টগ্রামের সীতাকুন্ডে ফেসবুক লাইভে এসে পাওনাদারদের কাছে ক্ষমা চেয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। তার নাম মিঠুন দাস (২৭)। তিনি রাজশাহীর চারঘাট থানার বনকিশোর গ্রামের প্রেমানন্দ দাস ও শ্রীমতি দাসের ছেলে। গত মঙ্গলবার রাতে সীতাকুÐ পৌরসভার মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ফেসবুক লাইভে এসে মিঠুন বলেন, সবাই আমাকে ক্ষমা করে দেবেন। কখনো এ সিদ্ধান্ত নিতে হবে আমি ভাবিনি। এর আগে সিদ্ধান্ত নিলে এত বড় ক্ষতিটা হতো না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। ডিসেম্বর মাস থেকে বিপদ পিছু ছাড়ছে না। কোম্পানির তিন লাখ টাকার মতো হারাই ফেলছি। কেউ বিশ্বাসও করবে না। জানি আমার পরিবারটাকে দেখার কেউ নাই। এই মুখ নিয়া মা-বাবাকে কেমনে জানাবো। আমি চলে যাচ্ছি। আমি নিজের চোখে পরিবারটাকে শেষ হতে দেখতে পারি না। সরকারের কাছে একটা আবেদন- আমার পরিবারটাকে ঋণমুক্ত করেন, বাঁচাই রাখেন। না ভালো স্বামী হতে পারলাম, না ভালো সন্তান। মা-বাবা আমাকে ক্ষমা করে দিও। বিউটিরে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিও। জানি কোম্পানি আমার বিরুদ্ধে মামলা করবে। আমি থাকব না। আমার কাছে যারা টাকা পান তারা আমার পরিবারটারে চাপ দিয়েন না। ওরা দিতে পারবে না। জানি, ওরা যদি খবর পায় যে আমি নাই তখন কিছু একটা হয়ে যেতে পারে। সরকারের কাছে আবেদন আমার পরিবারটারে বাঁচাইয়েন। মৃত্যুর আগে তার এই লাইভ চলাকালে অনেকে আত্মহত্যার পথ থেকে ফিরে আসার জন্য অনুরোধ জানান। কেউ তাকে টাকা দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তিনি আত্মহত্যার পথই বেছে নেন। সীতাকুÐ জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আশরাফ হোসেন বলেন, পৌরসদরের মৌলভীপাড়া এলাকায় চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ওই যুবকের মৃত্যু হয়। তার পকেটে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।

office@ukantho.com


Photo

উঠানের গর্তে মিললো লাশ

এফএনএস: চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজ হওয়ার ৩দিন পর বাড়ির উঠানের...

Photo

সাংবাদিককে কুপিয়ে জখম, হাতের রগ-কবজি বিচ্ছিন্ন

এফএনএস: বাংলাভিশন টেলিভিশনের পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রতিনিধি...

Photo

টিউলিপের বিরুদ্ধে তদন্ত, গোপনে ঢাকায় ব্রিটিশ দল

উচ্চকন্ঠ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটেনের...

Photo

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল: মার্কিন প্রতিবেদন

এফএনএস: বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর মানবাধিকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত