বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ঋণের চাপে নারীর আত্মহত্যা

উচ্চকন্ঠ   31-Oct-2025   70

Photo

এফএনএস: রাজধানীর ডেমরার পূর্ব বক্সনগর এলাকায় আজিমুন্নেসা (৫০) নামে এক নারী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে তার নিজ বাসায় এ ঘটনাটি ঘটে। পরিবারের দাবি, অতিরিক্ত ঋণের চাপ ও কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আজিমুন্নেসা। হতাশাগ্রস্ত হয়েই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। নিহতের মেয়ে আখি জানান, সংসারের বিভিন্ন কাজের জন্য তার মা স্থানীয় বেশ কয়েকটি এনজিও সংস্থা থেকে ঋণ নেন। কিন্তু নিয়মিত কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় তিনি মানসিকভাবে বিষণ্ন হয়ে পড়েন। শুক্রবার সকালে তৃতীয় তলার ভাড়া বাসার নিজ কক্ষে দরজা খোলা অবস্থায় ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে থাকতে দেখেন স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানানো হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে কৃষি সমৃদ্ধি ও পুষ্টি নিশ্চিতে 'পার্টনার কংগ্রেস' পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য উৎপাদনের অঙ্গীকার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলায় কৃষি ও গ্রামীণ...

Photo

নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ প্রার্থীকে সমর্থন দিন: মিজানুর রহমান আজহারী

এফএনএস: নির্বাচনের আগে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয়...

Photo

নড়াইলে ৮৫ বছরের বৃদ্ধার জমি লিখে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার চরশালিখা...

Photo

কালীগঞ্জে ইয়াবা ও কোরেক্স সিরাপসহ দুজন আটক

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের অভিযানে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত