বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে কৃষি সমৃদ্ধি ও পুষ্টি নিশ্চিতে 'পার্টনার কংগ্রেস' পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য উৎপাদনের অঙ্গীকার

উচ্চকন্ঠ   23-Apr-2026   62

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলায় কৃষি ও গ্রামীণ রূপান্তরের মাধ্যমে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধির লক্ষ্যে 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত হয়েছে।
২০২৩-২৬ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) ঝিনাইদহ শহরের ঢাকা কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই কার্যক্রম উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো: নোমান হোসেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিনাইদহ সদর উপজেলা অফিসের আয়োজনে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্টনার প্রকল্পের (যশোর অঞ্চল) সিনিয়র মনিটরিং অফিসার শেখ মোঃ সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে ঝিনাইদহ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক হাসান, ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী অতিরিক্ত উপপরিচালক আনিসুজ্জামান খান, কৃষক সাইফুল ইসলাম ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন বলেন, বাংলাদেশের কৃষি খাতের আধুনিকায়ন এবং কৃষকদের জীবনমান উন্নয়নে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কৃষি উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে কীভাবে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বাড়ানো যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিশ্বব্যাংক ও ইফাদের (IFAD) সহযোগিতায় পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষকরা আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিপণন ব্যবস্থার উন্নয়নে নতুন দিশা পাবেন বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় কৃষি কর্মকর্তা, মাঠ পর্যায়ের কর্মী এবং আমন্ত্রিত ৭০ জন কৃষক ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার

এফএসএস: অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ...

Photo

রাজশাহীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, ৩ জামায়াত কর্মী নিহত

এফএনএস: রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের সামনের সড়কে...

Photo

যারা মিথ্যাচার করছেন ইহকাল ও পরকালে তাদের জবাব দিতে হবে: মির্জা আব্বাস

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলটির মনোনীত প্রার্থী...

Photo

কালীগঞ্জে ছাগল চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার, চোরাই খাসি উদ্ধার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে চোরাই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত