মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

শিক্ষা

সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার

উচ্চকন্ঠ   27-Jun-2025   46

Photo

এফএসএস: অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ায় পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীর বিষয়টি বিবেচনা করছে সরকার। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ায় প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

office@ukantho.com


Photo

হিন্দু সম্প্রদায়ের পূজারীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উচ্চকন্ঠ সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য...

Photo

অর্থ পাচার রোধে দ্বৈত নাগরিকত্বধারী সরকারি চাকরিজীবীদের সন্ধান চলছে

এফএনএস এক্সক্লুসিভ: দুর্নীতি দমন কমিশন (দুদক) দ্বৈত নাগরিকত্বধারী...

Photo

শ্বশুরের স্মরণ সভায় সস্ত্রীক অংশ নিলেন তারেক রহমান

এফএনএস: সাবেক নৌবাহিনী প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...

Photo

মিটফোর্ডের ঘটনায় তাবেদার শক্তির এদেশীয় ধারকবাহক জড়িত: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত