সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

খেলা

দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করলো তথ্য মন্ত্রণালয়

উচ্চকন্ঠ   05-Jan-2026   66

Photo

এফএনএস: বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মূলত বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের সই করা চিঠিতে এই নির্দেশনা প্রদান করা হয়। মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল আসরে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই। চিঠিতে আরও বলা হয়, এমন সিদ্ধান্ত বাংলাদেশের আপামর জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। জনগণের অনুভ‚তির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই অবিচারের প্রতিবাদে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএলের কোনো খেলা বা সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠান সম্প্রচার না করার জন্য কঠোর অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমানের খেলার কথা ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই তাকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় দেশের ক্রিকেট মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের সকল বেসরকারি স্পোর্টস চ্যানেল এবং অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে আইপিএল সম্প্রচার থেকে বিরত থাকতে হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত...

Photo

আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নেবো: সারজিস

এফএনএস: এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপিকে...

Photo

কালীগঞ্জে বিদুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিদুৎস্পৃষ্টে শারমিন বেগম...

Photo

অংশীজনদের সঙ্গে মতবিনিময় ছাড়া কর বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতী: এফবিসিসিআই

এফএনএস: বৈদেশিক মুদ্রার উচ্চ বিনিময় হার, আমদানি খরচ বৃদ্ধি ও বৈশ্বিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত