রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে রিনিউয়েবল এনার্জি ফেস্ট’র জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা

উচ্চকন্ঠ   21-Apr-2025   53

Photo

হাবিব উসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনিইদহ: “‘উদ্ভাবনে শক্তি, ভবিষ্যতের সম্ভাবনা” এ শ্লোগানে ঝিনাইদহে রিনিউয়েবল এনার্জি ফেস্ট-২০২৫ জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে জনসচেতনতামূলক এ র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে এসে পদ্মা সমাজ কল্যান সংস্থার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে পদ্মা সমাজ কল্যান সংস্থার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রোভা সোসাইটির নির্বাহী পরিচালক এনামুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ও জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চ্যানেল আই’র জেলা প্রতিনিধি, প্রকৃতি ও জীবন ক্লাবের জেলা সমন্বয়কারী এ্যাড. শেখ সেলিম। পদ্মা সমাজ কল্যান সংস্থার রিসোর্স র্পাসন পারভিন নাহার’র পরিচালনায় সেসময় পদ্মা সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান, পদ্মা ইয়ুথ ফোরামের বন্ধনা দাস, মেহেদী হাসান, প্রোভা সোসাইটির শাহিন আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে দুর্যোগ মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ...

Photo

মেট্রোরেল পিলারের পাশে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রক্তাক্ত লাশ

এফএনএস: রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেলের একটি পিলারের পাশে...

Photo

বিশ্বকাপের রঙে রঙিন কবি গোলাম মোস্তফার বাড়ি, ফুটবল ভিলেজ মনোহরপুরে দর্শনার্থীদের ঢল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চার বছর অপেক্ষার পর আবারও শুরু হয়েছে...

Photo

দাম বেশি নেওয়ায় ভোক্তা অধিকারে অভিযোগ করে প্রণোদনা পেলো গ্রাহক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাড়তি দামে গ্যাস বিক্রি করায় ঝিনাইদহে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত