বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

তারেক রহমান মুক্ত অর্থনীতির কথা ভাবছেন: আমির খসরু

উচ্চকন্ঠ   23-Jul-2025   206

Photo

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্ত অর্থনীতির কথা ভাবছেন। অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করার কথা ভাবছেন। অর্থনীতিতে কোন দখলদারত্ব চলবে না। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমির খসরু মাহমুদ বলেন, অর্থনীতিকে মুক্ত রাখতে হবে যাতে করে সব মানুষ সুযোগ নিতে পারে। আগামী দিনে তারেক রহমানের ভিশন হচ্ছে ক্রিয়েটিভ ইকোনোমিক। ময়মনসিংহ নগরীর সিলভার ক্যাসেল রিসোর্টে ব্যবসায়ীদের সমন্বয়কারী মুনসুর আলম চন্দনের সভাপতিত্বে সভায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ বিভাগে বেসরকারি উদ্যোগে ইপিজেড করার জন্য ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

office@ukantho.com


Photo

অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য

এফএনএস: বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে নিজেদের অবস্থান...

Photo

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ জুলাই

এফএনএস: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশ...

Photo

চাঁদাবাজদের ঘুম হারাম হয়ে গেছে: হাসনাত

এফএনএস: এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের ১১ দলীয়...

Photo

নীলফামারীতে স্কুল শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৩

এফএনএস: নীলফামারীর কিশোরগঞ্জে এক স্কুল শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত