অপরাধ
নীলফামারীতে স্কুল শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৩
উচ্চকন্ঠ 31-Dec-2025 59
এফএনএস: নীলফামারীর কিশোরগঞ্জে এক স্কুল শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল এলাকার হাসেম আলির ছেলে আশরাফ আলি ( ২৫), তপন মিয়ার ছেলে জাহিদ হোসেন (২২) ও সফিকুল ইসলাম ভুট্টুর ছেলে সালমান হোসেন (২১)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী কিশোরীকে উত্ত্যক্ত করে আসছেন। গত সোমবার রাতে ভুক্তভোগী টয়লেটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে তাকে আসামিরা জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাতে তাদের উপজেলা মুশা পাকার মাথা এলাকা থেকে গ্রেপ্তার করেন। কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর বলেন, এক স্কুল শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় মামলা দায়ের করা হলে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
office@ukantho.com