বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

১০ দলীয় জোটের গণজোয়ার দেখে একটি বড় দল ভয় পেয়েছে: নাহিদ

উচ্চকন্ঠ   23-Jan-2026   54

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ১০ দলীয় জোটের গণজোয়ার দেখে একটি বড় দল ভয় পেয়েছে। তারা জনগণের মাঝে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, আতঙ্ক ছড়াচ্ছে। শুক্রবার সকালে রাজধানীর ভাটারার বাঁশতলায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত গণমিছিলের আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে চাঁদাবাজ, ভ‚মিদস্যুদের প্রতিহত করতে হবে। ঢাকা ১১ আসনে কোনো চাঁদবাজ, ভূমিদস্যুর স্থান হবে না। এনসিপির আহ্বায়ক বলেন, যারা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছেন, তারা যেন সেই স্বপ্ন ভুলেও না দেখেন। আমরা প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেবো। বিজয় ছিনিয়ে নিয়ে বাড়ি ফিরবো। আমরা বন্দুকের গুলি খেয়েও পিছু হটিনি, কেন্দ্র থেকেও পিছু হটবো না। তিনি বলেন, আমরা গণঅভ্যুত্থান করেছি এক ফ্যাসিবাদকে তাড়িয়ে অন্য ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য নয়। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্যই এত এত মানুষ জীবন দিয়েছেন। তিনি আরও বলেন, ঢাকা-১১ আসন নানা সমস্যায় জর্জরিত। এই এলাকার ট্রাফিক সমস্যা, চাঁদাবাজ ও ভ‚মিদস্যু রয়েছে। আমরা সরকার গঠন করে এগুলো মুক্ত করবো। সমাবেশ থেকে তিনি সারা দেশে ১০ দলীয় জোটের প্রর্থীদের বিজয়ী করার পাশাপাশি গণভোটে হ্যাঁ তে ভোট দেওয়ার আহ্বান জানান। সমাবেশে এনসিপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। পরে রামপুরা অভিমুখে গণমিছিল শুরু হয়।

office@ukantho.com


Photo

জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ নির্বাচন নিয়ে যথেষ্ট শক্তিশালী: মির্জা ফখরুল

এফএনএস:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয়...

Photo

দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমানে...

Photo

নড়াইলে পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার

কাজী আতিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলায় পবিত্র...

Photo

আ. লীগ ১৫ বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল: গোলাম পরওয়ার

এফএনএস: আওয়ামী লীগ গত ১৫ বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল। তারা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত