শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আ. লীগ ১৫ বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল: গোলাম পরওয়ার

উচ্চকন্ঠ   02-May-2025   48

Photo

এফএনএস: আওয়ামী লীগ গত ১৫ বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল। তারা দেশের অর্থ বিদেশে পাচার করেছে। তারা গোটা দেশকে বৃহৎ কারাগারে পরিণত করেছিল। এ দুঃশাসন থেকে বাঁচার জন্য বিভিন্ন সময় আন্দোলন ও সংগ্রাম হয়েছে। অবশেষে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষকে মুক্ত করেছে। গতকাল শুক্রবার দুপুরে খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন ঐতিহ্যবাহী শিরোমনি হাফিজিয়া মাদরাসার প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। শিরোমনি হাফিজিয়া মাদরাসার প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি ইউপি সদস্য হাফেজ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি) হেমোটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান হাফেজ ড. এ বি এম ইউনুস ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের পরিচালক ডা. স.ম খালিদুজ্জামান। মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি হাফেজ মো. আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন হ্যামকো গ্রæপের পরিচালক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য কবির হোসেন তালুকদার, মো. সিরাজুল ইসলাম, আব্দুস সোবহান, আবুল কালাম পাঠান, মাওলানা আব্দুস সাত্তার, হারুনুর রশীদ , হাফেজ আব্দুস সবুর, মাদরাসার মোহতামিম হাফেজ মো. ইব্রাহিম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইয়েমেন এর ক্বারী বিলাল আবদুল্লাহ আল আকবারী। প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, যারা জীবনে মিথ্যা বলেনি, হারাম খায়নি, গত ১৫ বছরের ইতিহাস হলো সেসব নিরাপরাধ আলেম-উলামাদের ধরে ধরে জেলে ভরা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। এজন্য দুর্নীতি ও শোষণমুক্ত কল্যাণ রাষ্ট্র গড়তে হলে আল্লাহভীরু লোকদের হাতেই দেশের নেতৃত্ব তুলে দিতে হবে।

office@ukantho.com


Photo

যৌন হয়রানির প্রতিবাদ করায় মারধরের শিকার ঢাবি শিক্ষার্থী

এফএনএস: রাজধানীর নিউমার্কেট সংলগ্ন চাঁদনীচক মার্কেটে এক নারী শিক্ষার্থীকে...

Photo

পারভেজ হত্যা: রিমান্ড শেষে দুই আসামি কারাগারে

এফএনএস: প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা...

Photo

কালীগঞ্জে কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট বৃত্তি পরিক্ষা ২০২৫ সম্পন্ন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কিন্ডারগার্ডেন...

Photo

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি রিমান্ডে, আদালতে কান্না

এফএনএস: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত