রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ

উচ্চকন্ঠ   06-Aug-2026   13

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে গণসমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট। বুধবার বিকেলে শহরের পায়রা চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর আলী আজম মোঃ আবুবকর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম,সদর উপজেলা আমীর ড.হাবিবুর রহমান,হরিনাকুন্ডু উপজেলা আমীর বাবুল হোসেন, শৈলকূপা উপজেলা আমীর মতিউর রহমান, শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন, গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ড. মনোয়ার হোসেন, এনসিপির জেলা সদস্য সচিব সামছিল আরেফিন কায়সার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি সাইদুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুরে বস্তাভর্তি রহস্যজনক মাংস উদ্ধার, এলাকায় আতঙ্ক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী...

Photo

মাগুরার শিশুটি আমাদের লজ্জা দিয়ে বিদায় নিয়েছে: মির্জা ফখরুল

এফএনএস: মাগুরায় নরপশুদের নিপীড়নের শিকার শিশুটির মৃত্যুর খবরে শোক জানিয়েছেন...

Photo

কালীগঞ্জে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ শুরু

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ...

Photo

কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: মিথ্যা ও ভিত্তিহীন চাঁদা দাবির খবরের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত