রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নারায়ণগঞ্জে জামায়াতের পথসভায় বিএনপির হামলা

উচ্চকন্ঠ   14-Jun-2025   65

Photo

এফএনএস: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার বিকেলে আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের গহরদি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে গহরদি এলাকায় গণসংযোগ কর্মসূচি চালান জামায়াতের নেতাকর্মীরা। একপর্যায়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জামায়াতের কর্মসূচিতে বাধা দেন। এ নিয়ে প্রথমে বাগবিতÐা ও পরে হামলার ঘটনা ঘটে। আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদ ইউসুফ শিকারী ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকারীর নেতৃত্বে এ হামলা চালানো হয়। এ বিষয়ে উপজেলা জামায়াতের সাবেক আমির মোতাহার হোসেন বলেন, জামায়াতে ইসলামীর গণসংযোগ চলাকালে গহরদি বাদশার বাড়ি এলাকায় বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় অন্তত পাঁচজন আহত হন। এদের মধ্যে দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকারী ও ইউসুফ শিকারীর নেতৃত্বে এ হামলা চালানো হয়। আড়াইহাজারে নির্বাচনী আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা বলেন, বিনা উসকানিতে তারা এ হামলার ঘটনা ঘটিয়েছেন। অবিলম্বে হামলাকারীদের বিচার হতে হবে। এ বিষয়ে জানতে অভিযুক্ত শাহজাহান শিকারীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। তবে হামলা কখনো কাম্য নয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

office@ukantho.com


Photo

চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন: পররাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: ভারত ভিসা বন্ধ রাখায় চিকিৎসার জন্য চীন বাংলাদেশিদের জন্য বিকল্প...

Photo

মহেশপুরে মহাপ্রতারকের খপ্পরে অভিজাত পরিবার: ক্রমাগত হয়রানীর অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে একটি অভিজাত...

Photo

৩ সেপ্টেম্বর কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি ও সমাবেশ সফলের লক্ষ্যে গনসংযোগ

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিনিধি: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা...

Photo

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

এফএনএস: রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত