মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সাইবার সেলের ৫৭টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

উচ্চকন্ঠ   11-Apr-2026   65

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ ডিজিটাল অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষায়িত ইউনিট ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’ হারিয়ে যাওয়া ৫৭টি মোবাইল ফোন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৬৩ হাজার ৫৪২ টাকা উদ্ধার করেছে।
এ উপলক্ষ্যে শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকালে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত এসব মোবাইল ফোন ও অর্থ প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, মহেশপুর থানার ওসি মেহেদী হাসান ও ডিবি পুলিশের এএসআই ইকলাছুর রজমান মিঠু উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল বলেন, ঝিনাইদহ জেলায় সাইবার সেলের বহুমুখী কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। কেবল মোবাইল উদ্ধারই নয়, এই সেল ক্লু-লেস মার্ডার, ডাকাতি, দস্যুতা, অনলাইন জুয়া, বিকাশ প্রতারণা ও সাইবার বুলিংয়ের মতো অপরাধ দমনে প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে।
তিনি আরো বলেন, ডিজিটাল প্রযুক্তির প্রসারের সাথে সাথে সাইবার অপরাধ একটি সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি সাধারণ মানুষকে অপরিচিত লিংক ও অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে সর্তক থাকার পরামর্শ দেন। বিশেষ করে ব্যক্তিগত তথ্য, ওটিপি (ঙঞচ), পিন নম্বর বা ব্যাংক সংক্রান্ত তথ্য কারো সাথে শেয়ার না করার জন্য তিনি অনুরোধ জানান।
ডিবি পুলিশের এএসআই ইকলাছুর রজমান মিঠু জানান, সম্প্রতি ফেসবুক ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার হওয়া ৩৩ জন ভিকটিমকে দ্রুত সহায়তা প্রদান এবং নিখোঁজ হওয়া ৭ জন ভিকটিমকে উদ্ধার করেছেন তারা। তিনি কোনো নাগরিক সাইবার অপরাধের শিকার হলে দ্রুত নিকটস্থ থানা অথবা সরাসরি সাইবার সেলে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।

office@ukantho.com


Photo

শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক

এফএনএস: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

Photo

বাম্পার ফলনেও ঝিনাইদহে ধান কাটায় ধীরগতি, বৃষ্টিতে দুশ্চিন্তায় কৃষক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চলতি বোরো মৌসুমে ঝিনাইদহে ধানের বাম্পার...

Photo

বাদাম কিনতে গিয়ে প্রান গেল ৪ বছরের শিশুর

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ফেরিওয়ালার কাছ থেকে বাদাম কিনে রাস্তা...

Photo

ঝিনাইদহে আর্টিফিসিয়াল জুয়েলারি প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে আর্টিফিসিয়াল জুয়েলারি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত