সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মৃত্যুকালীন জবানবন্দিতে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন ভ্যান চালক

উচ্চকন্ঠ   15-Feb-2025   56

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে ইব্রাহীম মন্ডল (৩৮) নামের এক ভ্যান চালককে হত্যার অভিযোগ উঠেছে। ভ্যান কেড়ে নেওয়ার পর ইব্রাহীম মন্ডলকে কোমল পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয় বলে স্বজনদের অভিযোগ। শুক্রবার (১৪ ফেব্রয়ারি) সকালে ইব্রাহীম মন্ডল ঝিনাইদহ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মৃত্যুর আগে ইব্রাহীম মন্ডল মৃত্যুকালীন জবানবন্দিতে তাকে কি ভাবে বিষপান করিয়ে ভ্যান কেড়ে বিক্রি করা হয়েছে তার বর্ণনা দিয়েছেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী গ্রামের রুহুল আমিন মন্ডলের ছেলে।
পরিকল্পিত এই হত্যাকেন্ডর সঙ্গে সাধুহাটী গ্রামের লালু কাজীর ছেলে রতন, চুয়াডাঙ্গার হাসানহাটি গ্রামের সামিরা, সদর উপজেলার বাদপুকুর গ্রামের ইমান ঘটক, আমেরচারা গ্রামের আবু সাইদ, রফিকুল ইসলাম রফি ও কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের শরিফুল ইসলাম জড়িত বলে ‘মৃত্যুকালীন জবানবন্দিতে’ ইব্রাহীম মন্ডল উল্লেখ করেন।
নিহতের মামাতো ভাই ফারুক আহম্মেদ জানান, গত সোমবার (১০ ফেব্রয়ারি) রাস্তায় ভাড়া মারছিলেন ইব্রাহীম। এ সময় রতন নামে এক ব্যক্তি কোটচাঁদপুরের জালালপুর গ্রামের যাওয়ার কথা বলে তার ভ্যান ভাড়া করে। যাওয়ার পথে প্রতারক চক্রের সঙ্গে একাধিক সদস্যের সঙ্গে কথা বলতে থাকে রতন। ডাকবাংলা ত্রীমোহনী এলাকায় পৌছালে ইব্রাহীমের ভ্যানটি আটক করে এবং রতন, আবু সাইদ ও রফি তাকে জোর করে মুখে বিষ ঢেলে দেয়। এরপর ভ্যানটি ১৮ হাজার টাকায় বাজারগোপালপুর এলাকায় বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয়।
এদিকে চারদিন অসুস্থ থাকার পর ভ্যান চালক ইব্রাহীম মন্ডল শুক্রবার ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নিহতের ভাই আশরাফুল ইসলাম জানান, তার ভাবি ও এক কন্যা প্রতিবন্ধি। সংসারে আরো দুইটি শিশু সন্তান রয়েছে ভাইয়ের। তিনি এ হত্যাকান্ডের বিচার দাবী করেন।
বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত। ভ্যান চালক ইব্রাহীমের পোষ্টমার্টেমের রিপোর্ট হাতে আসার পর পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

office@ukantho.com


Photo

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

এফএনএস: জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে...

Photo

কেউ ফাউল করার নিয়তে মাঠে নামবেন না: সিইসি

এফএনএস: নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে ‘ফাউল করা’ থেকে দূরে থাকতে...

Photo

নারায়ণগঞ্জে মোটরসাইকেল আটকে গুলি করে-কুপিয়ে ছিনতাই

এফএনএস: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল আরোহী দুই যুবকের ওপর হামলা...

Photo

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখেই যেন তফসিল ঘোষণা হয়: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত