সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

দেশে কোনো জঙ্গিবাদের উত্থান হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

উচ্চকন্ঠ   02-Apr-2025   47

Photo

এফএনএস: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি। বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান হচ্ছে না। গতকাল বুধবার দুপুরে ঈদের শুভেচ্ছা ও ঈদ পুনর্মিলনীর উদ্দেশে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শনে গিয়ে বাড্ডা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থা বা জঙ্গিবাদের উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। বলা হচ্ছে, বাংলাদেশে উগ্র মৌলবাদের উত্থান হচ্ছে। এ ধরনের উত্থান দমন এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভ‚মিকা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোথায় কী বলা হলো, সেটা সম্পর্কে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। তবে বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কিছু দেখেছেন? কোনো কিছুই হয় নাই। আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, যদি কোনো ধরনের সমস্যা হয়, আমরা জনগণকে সঙ্গে নিয়ে একসঙ্গে মোকাবিলা করব। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনটির স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ৫ আগস্টের পর কিছুদিন সরকারই ছিল না। এরপর থেকে পরিস্থিতির আস্তে আস্তে উন্নতি হচ্ছে। পুরনো ঘটনাগুলো তুলে ধরলে তো হবে না। আস্তে আস্তে সবকিছুর উন্নতি হচ্ছে, আরও উন্নতি হবে। শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা মোটামুটি সন্তুষ্ট। কিন্তু আরও উন্নতির অবকাশ রয়েছে। আস্তে আস্তে আরও ভালোর দিকে নিয়ে যেতে হবে। এর জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। বিভিন্ন থানা পরিদর্শনের বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে থানা ভিজিটের উদ্দেশ্য ছিল সবার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করা। সবার ছুটি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ছুটি হয় না। এজন্য তাদের সঙ্গে দেখা করা, তাদের খোঁজখবর নেওয়া এবং তাদের সমস্যাগুলো জানতেই এই পরিদর্শন। সব থানার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। কিন্তু বিভিন্ন থানা ভাড়া বিল্ডিংয়ে হওয়ায় কতগুলো সমস্যা দেখা গেছে। এগুলো (থানাগুলো) যত তাড়াতাড়ি আমরা নিজস্ব জায়গায় স্থানান্তর করতে পারি তত ভালো।

office@ukantho.com


Photo

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেও চোখে চোখ রেখে কথা বলা যায়: তথ্য উপদেষ্টা

এফএনএস: ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও প্রয়োজনে...

Photo

আধিপত্য বিস্তার নিয়ে নারায়ণগঞ্জে ছাত্রদল-যুবদল সংঘর্ষ

এফএনএস: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদল-যুবদলের...

Photo

মেট্রোরেল পিলারের পাশে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রক্তাক্ত লাশ

এফএনএস: রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেলের একটি পিলারের পাশে...

Photo

সূক্ষ্ম চালে বাজিমাত ঝিনাইদহে আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন রাবিদ ও সিএম আবজিদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কালো-সাদা ৬৪ ঘরের ক্যানভাসে প্রখর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত