রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

উচ্চকন্ঠ   13-Jun-2025   60

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ”আমার সোনার বাংলায়, চাঁদাবাজদের ঠাই নাই” এ স্লোগানে ঝিনাইদহের কালীগঞ্জ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালীগঞ্জ উপজেলা শাখা । শুক্রবার বিকালে শহরের মেইন বাসস্টান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা । মানবন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ, গনমাধ্যম কর্মী , ব্যবসায়ী নেতা ও সাধারন মানুষ অংশ নেয় ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হুসাইন আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দরা বলেন , চাঁদাবাজি টেন্ডারবাজির বিরুদ্ধে আন্দোলন করেই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। তাই সাবধান করতে চাই , আগামি এক মাসের মধ্যে যদি শহরের চাঁদবাজি বন্ধ না হয়, তাহলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
সমাবেশে অন্নান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কালীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান. মুখ্য সংগঠক এজাজুর রহমান আব্দুল্লাহ, গনমাধ্যমকর্মী বৈশাখী টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু, ঝিনাইদহ জেলা টেলিভিশন ফোরামের সভাপতি ও কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতি সাধারন সম্পাদক শিপলু জামান, ইসলামী ছাত্রশিবির, কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুল হাসনাত মুর্তুজা, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আমিনুর রহমান ও ইসলামী আন্দোলন কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, রবিউস সোবহানসহবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ।
এ সময় বক্তাগন আরো বলেন, কালীগঞ্জ শহরের রাস্তা এবং ফুটপাতের উপর বসা দোকানগুলো থেকে পৌরসভার টোল আদায়ের নামে যে চাঁদা নেওয়া হচ্ছে তা বন্ধ করতে হবে। একই সাথে ফুটপাত এবং রাস্তা দখলমুক্ত করারও দাবি জানায় বক্তাগন।

office@ukantho.com


Photo

রাজধানীতে যুবকের লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর লালবাগের শহীদনগর এলাকার একটি বাসা থেকে মো. জীবন হোসেন...

Photo

ঝিনাইদহে নির্বাচন কমিশনের পর্যবেক্ষকের তালিকায় থাকা অফিসে বিউটি পার্লার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সংস্থার...

Photo

ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ

এফএনএস:জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন...

Photo

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের টাকা লোপাটের আশঙ্কা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত