শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

একমাত্র সুষ্ঠ নির্বাচনের মধ্যদিয়ে ভাবমূর্তি পুনরুদ্ধার করা সম্ভব: ইসি সানাউল্লাহ

উচ্চকন্ঠ   27-Jan-2025   48

Photo

এফএনএস: একমাত্র সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকারের সব প্রতিষ্ঠানের ভাবমূর্তি পুনরুদ্ধার করা সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, নির্বাচন কমিশন, পুলিশসহ সরকারের সব প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে, প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে। আমরা সবাই উপলব্ধি করি আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে।সেটার একমাত্র উপায় হচ্ছে সুষ্ঠু নির্বাচন। এবং আমি নিশ্চিত সবাই এটা করতে বদ্ধপরিকর। গতকাল রোববার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মতবিনিময় সভায় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ও রংপুর পুলিশ সুপার মো. আবু সাইম। সভায় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, এবারের নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ হবে হারানো নির্বাচনি ব্যবস্থা ফিরিয়ে আনা। নির্বাচন কমিশন এ সুযোগ হারাতে চায় না।
এই নির্বাচন কমিশনার আরও বলেন, বিগত সময়ে প্রিজাইডিং ও পোলিং অফিসাররা ঠিকভাবে কাজ করতে পারেনি। তবে এবার নিরপেক্ষ মানুষদের দায়িত্ব দেওয়া হবে এবং ক্ষমতায়ন করা হবে। একইসঙ্গে সমভাবে ভোট আয়োজনের জন্য সব পদক্ষেপ নেওয়া হবে। শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য ৩ লাখ ৮৮ হাজার আবেদন পেন্ডিং আছে উল্লেখ করে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত ও এনআইডিতে সঠিক তথ্য নিশ্চিত করতে সতর্কভাবে কাজ করার নির্দেশ দেন ইসি সানাউল্লাহ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা নির্বাচনে অংশ নিতে পারবে প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে স্পষ্ট করে বলেছেন। তফসিল ঘোষণার সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। সার্বিক রাজনীতি এবং বিচারিক প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায় সে সময় যারা তফসিলভুক্ত এবং নিবন্ধিত থাকবে তাদের নিয়ে ভোট অনুষ্ঠান হবে। আগে থেকে কিছু বলা যাবে না কারণ এটি একটি বিচারিক প্রক্রিয়া, রাজনৈতিক প্রজ্ঞা ও সিদ্ধান্তের বিষয় এছাড়া ঐক্যমতেরও বিষয় আছে। মতবিনিময় শেষে নগরীর লাইন্স স্কুলে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ।

office@ukantho.com


Photo

অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এখন অনেক চ্যালেঞ্জ: আইসিজি

এফএনএস: বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাপক জনসমর্থন নিয়ে দায়িত্ব...

Photo

চট্টগ্রামে গাছে যুবকের ও খালে শিক্ষার্থীর লাশ

এফএনএস:চট্টগ্রামের ফটিকছড়িতে আকাশমণি গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের...

Photo

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ২ জনের মৃত্যু

এফএনএস: ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি...

Photo

ভাঙা চোয়াল নিয়ে ৪০ কি.মি. বাস চালিয়ে থানায় চালক

এফএনএস: ঈদের দিন মধ্যরাতে চল্লিশজন যাত্রী নিয়ে ঢাকা থেকে নোয়াখালীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত