রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নড়াইলে ১২ শ রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান

উচ্চকন্ঠ   01-Nov-2025   73

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে এক হাজর দুইশত রোগীকে বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসাসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। নড়াইল ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে সদর উপজেলার চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব সেবা প্রদান করা হয়।
শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ, ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
নড়াইল ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার দীপ বিশ্বাস সুদীপ বলেন, মেডিকেল ক্যাম্পে মেডিকেল অফিসার সহ ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দিচ্ছেন। প্রায় ১হাজার ২ শ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় নড়াইল ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা এম এম কামরুজ্জামান কামরুল, হায়দার আপনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ দিপঙ্কর কুমার, ডাঃ সুমা দেবী বিশ্বাস, ডাঃ স্মৃতিকনা সরকার, ডাঃ মোঃ আলী রেজা রাজুসহ ১২জন চিকিৎসক রোগীদের ব্যবস্থাপত্র দেন।

office@ukantho.com


Photo

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু

এফএনএস: চট্টগ্রামের সীতাকুন্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় জয়নাল আবেদীন...

Photo

বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ হৃদরোগে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক ও বারোবাজার...

Photo

ওয়ান-ইলেভেনের সময় যুক্তরাষ্ট্রের নীতিতে ভুল ছিল: সাবেক মার্কিন কূটনীতিক

এফএনএস: সাবেক মার্কিন ক‚টনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেছেন, ওয়ান ইলেভেনের...

Photo

সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে নারীর লাশ উদ্ধার

এফএনএস: সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে অহিদা সুলতানা শিমু (৩৮) নামে এক বিধবা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত