বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

কালীগঞ্জে স্ত্রীর দাবী নিয়ে প্রবাসীর বাড়িতে ৩ সন্তানের জননী: এলাকায় চাঞ্চল্য

উচ্চকন্ঠ   29-Apr-2025   43

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার কাশিমা জগন্নাথপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে হাজির হয়েছেন এক নারী। তিনি নিজেকে ঐ প্রবাসীর স্ত্রী হিসেবে দাবি করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, শিখা রানী নামের ওই নারী কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ভাদালিয়া গ্রামের রাতুল পাড়ার বাসিন্দা। তার পিতার নাম আন্দুল দাস। শিখা রানীর দাবি, তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জননী। প্রায় তিন বছর আগে প্রবাসী সমরেশ দাসের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে, যা থেকে পরবর্তীতে আড়াই বছর আগে তারা বিয়ে করেন। তবে তাদের এই বৈবাহিক সম্পর্কের কোনো বৈধ কাগজপত্র নেই বলে জানা গেছে।
প্রবাসী সমরেশ দাস ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের, জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম কমল দাস। বর্তমানে সমরেশ বিদেশে অবস্থান করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অন্যদিকে, শিখা রানীর আগের স্বামী লিটন দাস, পিতা মন্টু দাস, কুষ্টিয়া জেলার চর দামুদিয়া গ্রামের বাসিন্দা। এ বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, হঠাৎ করে এক নারী এই বাড়িতে উঠে পড়ায় ও নিজেকে সেই বাড়ির বউ দাবি করায় সামাজিকভাবে একটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আমি কন্যা শিশু,স্বপ্ন গড়ি, সাহসে লড়ি,দেশের...

Photo

ঝিনাইদহে জাল নিবন্ধন সনদে ২২ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ

এফএনএস: জাল নিবন্ধন সনদে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে ঝিনাইদহের অন্তত...

Photo

বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে: জামায়াত আমির

এফএনএস:জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির...

Photo

গাজীপুরে হকার-ইজারাদারদের সংঘর্ষে আহত ২০

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত