শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, বহিষ্কার ৩

উচ্চকন্ঠ   28-Feb-2025   52

Photo

এফএনএস: টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে একই পরিবারের তিনজনকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কৃতরা হলেন- উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড গাড়ালিয়া পাড়া গ্রামের কান্দু শেখের ছেলে বাবুল হোসেন, তার ভাই সেতাব আলী এবং বাবুলের ছেলে জনি। এর আগে মঙ্গলবার উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল ও সাধারণ সম্পাদক কাজী লিয়াকত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে বিষয়টি শুক্রবার প্রকাশ পায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি, চুরি, মারামারিসহ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা দলের পরিচয় বহন করতে পারবে না এবং তাদের অপকর্মের দায় বিএনপি বহন করবে না। বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের সব নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক বজায় না রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল বলেন, তারা দীর্ঘদিন ধরে বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিলেন। পরে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা দলের সমর্থক ছিলেন।

office@ukantho.com


Photo

মহেশপুরে গুলিবিদ্ধ বিএনপি কর্মীর অবস্থা আশঙ্কাজনক, ঢাকায় রেফার্ড

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে প্রকাশ্য দিবালোকে...

Photo

বিচার না হলে ধরে নেবো হাদির হত্যাকান্ডে রাষ্ট্রের একটি অংশ জড়িত: সাদিক কায়েম

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু...

Photo

ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক...

Photo

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে শৈলকুপার রণি নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত