সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে গুলিবিদ্ধ বিএনপি কর্মীর অবস্থা আশঙ্কাজনক, ঢাকায় রেফার্ড

উচ্চকন্ঠ   05-Jan-2026   63

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে প্রকাশ্য দিবালোকে মতিয়ার রহমান মন্ডল (৫৬) নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। মহেশপুর থানাধীন গাড়াপোতা এবং ভাষণপোতা গ্রামের মাঝামাঝি ফাঁকা মাঠে মতিয়ার রহমান কে গুলি করে দুর্বৃত্তরা।
আহত মতিয়ার রহমান মন্ডল মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। তিনি স্থানীয়ভাবে বিএনপির সমর্থক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন মতিয়ার রহমান। পথিমধ্যে গাড়াপোতা ও ভাষণপোতা গ্রামের মাঝামাঝি নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হামলায় অভিযুক্ত হিসেবে একই গ্রামের কাশেম ওরফে মধুর দুই ছেলে আকালি (৩৬) ও ইব্রাহিমের (৩০) নাম উঠে এসেছে।
পরে স্বজনরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আল হাসান জানান, ভিকটিমের শরীরে আগ্নেয়াস্ত্রের আঘাত রয়েছে এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় প্রেরণের পরামর্শ দেওয়া হয়েছে।
মহেশপুর থানা পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের আটকে অভিযান চলছে। পূর্ব শত্রুতা নাকি রাজনৈতিক কারণে এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে টেকসই কৃষি উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২০২৬ অর্থ বছরে যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ...

Photo

শুনানিতে নারীকে মারধর বিএনপি নেতাদের, লাঞ্ছিত ভোক্তা কর্মকর্তাও

এফএসএস: রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যালয়ে এক...

Photo

নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

এফএনএস: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের...

Photo

তিন সন্তানের জননী নিখোঁজ: অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে প্রতিবেশীর সঙ্গে চলে যাওয়ার অভিযোগ, আদালতে মামলা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া গ্রামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত