বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে শিক্ষকদের সঙ্গে বিএনপির মতবিনিময়

উচ্চকন্ঠ   21-Oct-2025   71

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বেসরকারি শিক্ষকদের সঙ্গে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি শিক্ষা ব্যবস্থায় বৈষম্য ও প্রতিকার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে হরিণাকুন্ডু উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হরিণাকুন্ডু উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্যজোট এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম.এ মজিদ।
হরিণাকুন্ডু উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন মাস্টারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মোঃ কামাল উদ্দীন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক মোঃ আশরাফুল ইসলাম, হরিণাকুন্ডু পৌর বিএনপি’র সভাপতি জিন্নাতুল হক খাঁন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আনিচুর রহমান।
সভায় বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। যোগ্য, সচেতন ও কল্যাণকর নাগরিক গঠনে শিক্ষকরাই অগ্রণী ভূমিকা পালন করেন। কিন্তু বছরের পর বছর ধরে বেসরকারি শিক্ষক কর্মচারীদের সাথে বৈষম্য করা হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের যে বেতন দেয়া হয়, তাতে সংসার চলে না। বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের সঙ্গে নোংরা রাজনীতি করেছে। আশ্বাস দিয়েও হাসিনার আওয়ামী লীগ সরকার শিক্ষকদের কোনো কল্যাণ করেনি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, শিক্ষকরা জাতির প্রাণ। শিক্ষকরা ভালো থাকলে শিক্ষার পরিবেশ উন্নত হবে। বর্তমান সরকারের প্রতি আহ্বান, তারা যেন শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় শিক্ষা উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা দেয়া হয়েছে। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।

office@ukantho.com


Photo

গোলাম মাওলা রনি মিথ্যাচার ও বিভ্রান্তির উৎস হয়ে উঠেছেন: প্রেস সচিব

এফএনএস: সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি...

Photo

ঝিনাইদহে কৃষকদল নেতার মৃত্যুর হয়েছে পারিবারিক বিরোধে: সংবাদ সম্মেলনে জামায়াত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কুল্ল্যাগাছা...

Photo

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বাজারে: নিহত ২, আহত ১০

এফএনএস: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায়...

Photo

কাশিয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

এস এস মিলন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত