শনিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ঘুষ ছাড়া কাজ করেন না এলজিইডি প্রকৌশলী আহসান হাবিব

উচ্চকন্ঠ   21-Mar-2025   64

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ৩ নং কোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ তার ইউনিয়নের হাট বাজার উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করতে গেলে ২০% টাকা ঘুষ দাবি করেন এলজিইডি'র প্রকৌশলী আহসান হাবিব । ঘুষের ১০% অর্থাৎ ৫০ হাজার টাকা নগদ দিয়ে তারপর কাজ শুরু করতে হয়েছিল। ৮ নং মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল খাঁ এই কর্মকর্তার বিরুদ্ধে একই অভিযোগ করে বলেন, আমার ইউনিয়নে হাট বাজার প্রকল্পের কাজের জন্য ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন তিনি।আমি ঘুষ দিয়ে কাজ করবো না বিধায় উনি হাট বাজার উন্নয়ন প্রকল্পের কাগজপত্র স্বাক্ষর করেননি। যে কারণে আমার ইউনিয়নে আজও কাজ শুরু হয়নি।তার বেপরোয়া ঘুষ বাণিজ্যের ব্যাপারে আইন-শৃঙ্খলা এবং সমন্বয় সভায় একাধিক বার বলার পরও কাজ হয়নি বলেও তিনি যোগ করেন । উপজেলা এলজিইডি দপ্তরের একাধিক ঠিকাদার এবং বাসা বাড়ির নকশা অনুমোদনের জন্য আসা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের সাথে কথা বললে তারাও আহসান হাবিবের বিরুদ্ধে প্রকাশ্যে বেপরোয়াভাবে ঘুষ বাণিজ্যের অভিযোগ তোলেন। প্রত্যেকেরই অভিযোগ তিনি যোগদানের পর থেকে প্রকাশ্যে দরদাম করে ঘুষের টাকা আদায় করেন। প্রকৌশলীর বেপরোয়া ঘুষ বাণিজ্যে অতিষ্ট দপ্তরের সংশ্লিষ্ট সেবা প্রত্যাশীরা। ঘুষ বাণিজ্যের বিস্তার অভিযোগ অস্বীকার করে উপজেলা এলজিইডি প্রকৌশলী আহসান হাবিব বলেন,আমি কারো কাছ থেকে টাকা নিয়ে কোন কাজ করি না। এখন কেউ যদি এ ধরনের অভিযোগ করে থাকে তাহলে সেটা তার নিজস্ব অভিমত । আপনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে এব্যাপারে কথা বললে বিষয়টি পরিষ্কার হয়ে যাবেন। ঝিনাইদহ জেলা এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন বলেন, আহসান হাবিবের ঘুষ বাণিজ্যের ব্যাপারে ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

কক্সবাজারে ইউপি সদস্যের বস্তাবন্দি লাশ উদ্ধার

এফএনএস: কক্সবাজারের উখিয়ার জালিয়ার মনখালীর ইউপি সদস্য ও যুবলীগ নেতা...

Photo

টুকুর বক্তব্য ইতিহাস-ভাষাতত্ত্ব, গণআকাঙ্ক্ষাকে অস্বীকারের শামিল: জামায়াত

এফএনএস: ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

Photo

ইরানে ইসরায়েলের হামলায় কঠোর নিন্দা বাংলাদেশের

এফএনএস: ইরানে ইসরায়েলের হামলার ঘটনায় কড়া ভাষায় নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যে...

Photo

কালীগঞ্জে হামিদের নেতৃত্বে সমাবেশ ও র‌্যালী সফলের জন্য মিলনের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত