রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ব্র‍্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় ফেজের শেষ লিংকেজ মিটিং অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   15-May-2025   51

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (২০২৪-২০২৫) সালের দ্বিতীয় ফেজের শেষ লিংকেজ মিটিং অনুষ্ঠিত হয়েছে। মাস্টার ক্রাফট পারসন(এমসিপি) এবং টেকনিক্যাল ট্রেনার (টিটি) দের সমন্বয়ে এ মিটিং এর আয়োজন করা হয়।১৫ ই মে বৃহস্পতিবার দুপুর ২ টায় কালীগঞ্জ ব্র‍্যাক অফিসের ট্রেনিং রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ব্যবস্থাপক সোবহান শেখ।অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম কালিগঞ্জ শাখা অফিসের প্রোগ্রাম অর্গানাইজার মুকুল আলম। এছাড়াও আইটি সাপোর্ট টেকনিশিয়ান এর টেকনিক্যাল ট্রেনার আশরাফুল নয়ন, মোবাইল ফোন সার্ভিসিং এর ইসহাক গমেজ, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং এর আজিমুল ইসলাম, মোটরসাইকেল সার্ভিসিং এর তানিম হোসেন, বিউটি সেলুন এর সোমা বসু ও পিয়ার লিডার রিমা খাতুন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চলমান প্রোগ্রাম এর পরিসমাপ্তি এবং প্রশিক্ষনার্থীদের শতভাগ জব প্লেসমেন্ট ও আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে ব্যাবসাকে প্রসারিত করতে হবে এ বিষয়ে আলোচনা করা হয়।

office@ukantho.com


Photo

অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এখন অনেক চ্যালেঞ্জ: আইসিজি

এফএনএস: বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাপক জনসমর্থন নিয়ে দায়িত্ব...

Photo

কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে চুরির উৎসব

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রাইমারি...

Photo

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ পুলিশ সদস্য আহত, চালক গ্রেপ্তার

এফএনএস: লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ জন পুলিশ সদস্য আহত হন। সোমবার...

Photo

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত