বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

উচ্চকন্ঠ   21-Aug-2025   66

Photo

এফএনএস: আইডি কার্ড কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। তাদের থামাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকার সায়েন্সল্যাব মোড়ে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ঘটনায় জামির (২২) ও সাব্বির (২১) নামে দুইজন আহত হয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে আহতদের ঢামেকে নিয়ে আসা হয়। আহত জামির ও সাব্বির দুজনই ঢাকা কলেজের অনার্সের শিক্ষার্থী। সংঘর্ষের সময় তারা আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক সাংবাদিকদের জানান, আহত দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়। সংঘর্ষের কারণ ও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে। এদিন বেলা ২টার দিকে দেখা যায়, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর থমথমে অবস্থা পুরো এলাকা। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের বাধার মুখে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের উদ্দেশে মারমুখী অবস্থায় দেখা গেছে। এ ঘটনায় আজিমপুর ও নীলক্ষেত থেকে মিরপুর যাওয়ার সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজট সৃষ্টি হয়। ২১ আগস্ট সিটি কলেজ ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। জানা গেছে, ১৯ আগস্ট সিটি কলেজের দুই ছাত্রের আইডি কার্ড কেড়ে নেওয়ার ঘটনা থেকে উত্তেজনা শুরু হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, জয় দিয়ে শুরু পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাবের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার আবহে ঝিনাইদহে...

Photo

সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে কালীগঞ্জে আন্তজার্তিক নারী দিবস পালন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত...

Photo

কালীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার, পরিচয় সনাক্তে পুলিশের চেষ্টা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া...

Photo

গণভোটের প্রচার নিয়ে জনসাধারণকে অবহিতকরণে কোটচাঁদপুর উপজেলা প্রশাসন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও হ্যা,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত