বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, জয় দিয়ে শুরু পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাবের

উচ্চকন্ঠ   27-Jun-2026   49

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার আবহে ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট| শুক্রবার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী|
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও টুর্নামেন্টের পতাকা উত্তোলন করা হয়| পরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়| এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন|
উদ্বোধনী ম্যাচে কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব মুখোমুখি হয় শেরপুর ফুটবল একাডেমির| প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব| শেষ পর্যন্ত তারা ৩-০ গোলের ব্যবধানে শেরপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে টুর্নামেন্টে শুভসূচনা করে|
খেলা উপভোগ করতে স্টেডিয়ামে বিভিন্ন বয়সী শত শত দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো| দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো স্টেডিয়াম উৎসবমুখর পরিবেশ ধারণ করে|
‘চলো যাই খেলা দেখি—মাদককে না বলি’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে কুষ্টিয়া, সিরাজগঞ্জ, রাজশাহী, নীলফামারীসহ দেশের আটটি জেলার ফুটবল দল অংশ নিচ্ছে| আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতা স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করার পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে|

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে...

Photo

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির রাজনীতিতে বিভক্তির দীর্ঘ ছায়া, নতুন কমিটির প্রত্যাশায় নেতাকর্মীরা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: একসময় ঝিনাইদহ-৪ (ঝিনাইদহ সদর আংশিক ও...

Photo

দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত, ৩১ মোটরসাইকেল ভাঙচুর

এফএনএস: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় আধিপত্য নিয়ে কেন্দ্রীয় বিএনপির...

Photo

উত্তরায় বাসায় কাজে এসে ওষুধ খাইয়ে গৃহকর্ত্রীকে হত্যা, রহস্য উন্মোচন করল পিবিআই

এফএনএস: রাজধানীর উত্তরায় গৃহকর্মী সেজে বাসায় ঢ়ুকে বৃদ্ধ দম্পতিকে কড়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত