সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত, ৩১ মোটরসাইকেল ভাঙচুর

উচ্চকন্ঠ   12-Apr-2025   28

Photo

এফএনএস: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় আধিপত্য নিয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকি গ্রুপ ও সিটি করপোরেশনের ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডের সাবেক মহিলা ওয়ার্ড কাউন্সিল শারমিন আক্তার রুমির পরিবারের সঙ্গে সংঘর্ষ হয়েছে। গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। এ সময় সাবেক মহিলা কাউন্সিলর রুমির স্বামী মঞ্জুর আহমদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, তার ভাই ছাদিকসহ কমপক্ষে ছয় জন আহত হন। এর মধ্যে আজিজ ও মঞ্জুরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, আজিজ আহত হওয়ার খবর পেয়ে রাতেই বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকির অনুসারীরা মাছিমপুর এলাকায় সাবেক কাউন্সিলর রুমির বাড়িতে হামলার চেষ্টা চালালে এলাকাবাসী তাদের প্রতিহত করেন। এ সময় হামলাকারীরা তাদের ব্যবহৃত ৩১টি মোটরসাইকেল ফেলে সরে গেলে স্থানীয়রা মোটরসাইকেল ব্যাপক ভাঙচুর করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। সিলেট মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান, উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে পুলিশ ও সেনাবাহিনী। সেই সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

office@ukantho.com


Photo

মাগুরায় শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন ১২ মে

বসির আহাম্মেদ, মাগুরা থেকে ফিরে: মাগুরায় শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলার...

Photo

ন্যাশনাল ব্রেকফাস্টে অংশ নিলো বিএনপি, ছিলেন জায়মা রহমানও

এফএনএস: মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর...

Photo

নড়াইলে সাপের দংশনে ইজিবাইক চালকের মৃত্যু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় সাপের দংশনে...

Photo

ঝিনাইদহের নবাগত পুলিশ সুপারকে বরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে পুলিশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত