রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা

উচ্চকন্ঠ   10-Aug-2025   48

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হুদাকুশোবাড়িয়া গ্রামে আমজাদ হোসেন (৫০) নামের এক কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার আওধা বাজারে এ ঘটনা ঘটে। আহত আমজাদ হোসেন হুদাকুশোবাড়িয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
আহত আমজাদ হোসেন জানান, শনিবার সন্ধ্যায় তিনি আওধা বাজারের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। সেসময় হুদাকুশোবাড়িয়া গ্রামের ফারুক মন্ডল, জামাল উদ্দিন, রুবেল শেখ, আতিক মোল্লা, নিশান, তুষার শেখ ১২/১৩ জন ধরহরাচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল বারি মোল্লার সামাজিক দলে না মেশায় আমজাদ হোসেনকে সেখান থেকে তুলে নিয়ে একটি দোকানের পাশে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। সেখান থেকে আহত অবস্থা আমজাদ হোসেনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, মারধরের ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে...

Photo

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে...

Photo

রাকিবুজ্জামান পাপ্পুকে নড়াইল জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নির্বাচিত করার দাবিতে সংবাদ সম্মেলন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: জাতীয়তাবাদী ছাত্রদল কালিয়া...

Photo

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত