বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে কৃষকদের অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   25-Feb-2025   47

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: জলবায়ু সহিষ্ণু এবং কার্যকারী কৃষি কৌশল নির্ভরশীল পানি সাশ্রয়ী প্রকল্পের আওতায় ঝিনাইদহের কালীগঞ্জের ৪ টি ইউনিয়নের কৃষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় সফর সফলভাবে অনুষ্ঠিত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী কৃষকদের এ অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়। সোনার বাংলা ফাউন্ডেশন জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট ও শেয়ার দ্য প্লানেট অ্যাসোসিয়েশন-এর আর্থিক সহযোগিতায় কালীগঞ্জ উপজেলার ৪ টি ইউনিয়ন যথাক্রমে ১নং সুন্দরপুর-দুর্গাপুর, ২নং জামাল, ৩ নং কোলা ও ৪ নং নিয়ামতপুর ইউনিয়নের ৪০ জন কৃষদের মধ্যে এ অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। সকালে সোনার বাংলা ফাউন্ডেশনের কাযার্লয় থেকে মাইক্রোবাস মাধ্যমে ৪০ জন কৃষক প্রকল্পের আওতায় মহেশ্বরচঁাদা গ্রামের কৃষক আব্দুল মজিদ-এর আন্ডার গ্রাউন্ড পাইপের মাধ্যমে সেচ প্রদান পদ্ধতি ও এডব্লিউডি পদ্ধতির মাধ্যমে পানি সাশ্রয়ী ধান চাষ কার্যক্রম পরিদর্শন করেন। এরপর ত্রিলোচনপুর গ্রামের বড় ফুলচাষী ও সফল উদ্যোক্তা টিপু সুলতান-এর ফুল ক্ষেত পরিদর্শন করে ফুল চাষ সম্পর্কে অভিজ্ঞতা নেন কৃষকরা। সেখান থেকে সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের ২১ কৃষকের সমন্বয়ে স্থাপিত আন্ডার গ্রাউন্ড পাইপের মাধ্যমে সেচ প্রদান পদ্ধতি ও এ ডব্লিউ ডি পদ্ধতিতে ধান চাষ পরিদর্শন করেন। অভিজ্ঞতা বিনিময় সফরে ৪ টি ইউনিয়নের ৪০ টি গ্রামের ৪০ জন কৃষকসহ সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, প্রকল্প পরিচালক অ্যাডভোকেট মটর কুমার মণ্ডল মহেন, ফিল্ড অফিসার কুদরাত-ই-খুদা, রনি বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ধর্ষণ মামলা সাজিয়ে ঘরবাড়ি ভাংচুর ও গ্রামছাড়া করার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দেবতলা...

Photo

হেফাজতে যুবদল নেতার মৃত্যু: জরুরি তদন্তের নির্দেশ

এফএনএস: কুমিল্লায় যৌথবাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর যুবদল নেতা তৌহিদুল...

Photo

মেধাবীরা ঝরে গেলে অযোগ্যরা সমাজ শাসন করতে থাকে: হাসনাত আবদুল্লাহ

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন,...

Photo

নড়াইলে গবাদিপশু হাটে নেবার পথে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের শেখ রাসেল সেতুর ওপরে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত