বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

হেফাজতে যুবদল নেতার মৃত্যু: জরুরি তদন্তের নির্দেশ

উচ্চকন্ঠ   01-Feb-2025   42

Photo

এফএনএস: কুমিল্লায় যৌথবাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর যুবদল নেতা তৌহিদুল ইসলামের মারা যাওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়। শনিবার দুপুর দেড়টার দিকে ফেসবুকে এ বিবৃতি দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, গতকাল শনিবার কুমিল্লায় আহত অবস্থায় তৌহিদুলকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। অভিযোগ উঠেছে, যৌথবাহিনীর পরিচয়ে গত শুক্রাবর ভোরে বাড়ি থেকে তাকে আটক করার পর নির্যাতন চালানো হয়। অন্তর্বর্তী সরকার এ মৃত্যুর ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেকোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার রক্ষা করা এ সরকারের প্রধান লক্ষ্য। যেহেতু সরকারে দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মীরা অন্তর্ভুক্ত। দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে সরকার ইতোমধ্যে বেশ কয়েকটি কমিশন গঠন করেছে, যার অধিকাংশই তাদের প্রতিবেদন জমা দিয়েছে। অন্তর্বর্তী সরকার এ প্রতিবেদনগুলোর ওপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অর্থবহ সংলাপ চালাবে, যাতে পুলিশের জিজ্ঞাসাবাদ, অপরাধ ব্যবস্থাপনা ও বিচারিক প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি সুযোগ নির্মূল করা যায়। এ সংস্কার বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে বিবৃতিতে জানানো হয়।

office@ukantho.com


Photo

সারা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‍্যাব ডিজি

এফএনএস: সাম্প্রতিক সময়ে দেশব্যাপী চুরি, ছিনতাই, খুন ও ডাকাতি প্রতিরোধে...

Photo

নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে...

Photo

ঝিনাইদহে ১৩ কিলোমিটার সেচখাল স্বেচ্ছাশ্রমে আবর্জনা পরিষ্কার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

Photo

ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

এফএনএস: চট্টগ্রামের সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে আহমেদ হোসেন (৫২) নামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত