শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

চলে গেলেন ঝিনাইদহের প্রবীন সাংবাদিক আমিনুর রহমান টুকু

উচ্চকন্ঠ   02-Sep-2025   54

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি মানবাধিকার কর্মী অধ্যক্ষ আমিনুর রহমান টুকু আর নেই। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সোমবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট তিনি স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত ঢাকার আল-মানার হাসপাতালে ভর্তি করা হয় এবং আট দিন পরে ইন্তেকাল করেন।

মরহুমের প্রথম জানাজার নামাজ সোমবার বিকালে তার গ্রামের বাড়ি নাড়িকেলবাড়িয়া গ্রামে এবং দ্বিতীয় জানাজার নামাজ একদিন রাতে ঝিনাইদহ উজির আলী হাই স্কুল মাঠে মরহুম সাংবাদিক আমিনুর রহমান টুকুর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে আমিনুর রহমান টুকুর মৃত্যুর খবর ঝিনাইদহে পৌঁছালে সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এদিকে আমিনুর রহমান টুকুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুর রহমান লিটন, সাবেক সভাপতি এম রায়হান, সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান, ফয়সাল আহমেদ, দৈনিক নবচিত্র পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম ও সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দিন আজাদ এবং উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি ও সম্পাদক জেসমিন আক্তার প্রমুখ।

সাংবাদিক নেতৃবৃন্দ এক বিবৃতিতে উল্লেখ করেন, আমিনুর রহমান টুকু ছিলেন জেলার সাংবাদিকদের অভিভাবক ও সমাজ সচেতন ব্যাক্তি। তার মৃত্যুতে জেলাবাসি একজন সুনাগরিককে হারালো।

সাংবাদিক আমিনুর রহমান টুকুর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা জামায়াতের আমির আবু বকর মোঃ শাহজাহান, সেক্রেটারি আব্দুল আউয়াল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবু হুরায়রা, এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রহমান ও ঝিনাইদাহ ফোরামের সভাপতি মহাব্বত হোসেন টিপু।

office@ukantho.com


Photo

কালীগঞ্জের দামোদরপুরে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

Photo

রাজধানীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস

এফএনএস: রাজধানীর চকবাজার থানাধীন পলাশী মসজিদসংলগ্ন করিম ভিলা অ্যাপার্টমেন্টের...

Photo

ফ্যাসিস্ট তন্ত্র থেকে পরিত্রাণের একমাত্র উপায় তারেক রহমান: দুলু

এফএনএস: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল...

Photo

পদত্যাগ করলেন নাহিদ ইসলাম

এফএনএস: অন্তর্র্বতী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত