রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জের দামোদরপুরে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   18-Oct-2025   80

Photo

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর শনিবার সকালে
দামোদরপুর কারামতিয়া দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে সাবেক ইউপি সদস্য আবু জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ওয়াহেদ আলী লস্কর, জাবেদ আলী, কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, যুবনেতা শাহিনুজ্জামান মাস্টার, জলিল রানা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ্যাড. তৌহিদুল ইসলাম সৌরভ।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ২ জন সেবিকা নারী ও শিশু রোগ, চর্মরোগ, ডায়বেটিস, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তের চাপ পরীক্ষাসহ নানাবিধ চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিন ব্যাপী এ মেডিকেল ক্যাম্পে শত শত রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এলাকার অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি হয়েছেন।

office@ukantho.com


Photo

পৌরসভায় সেবার নামে চলছে প্রহসন: নাগরিকরা কর দিয়ে কিনছেন দুর্ভোগ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের পৌরসভাগুলোতে নাগরিক...

Photo

ডেমরা পুলিশ লাইনস ভবন থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার

এফএনএস: রাজধানীর ডেমরা পুলিশ লাইনস ভবন থেকে মো. সাইদুল ইসলাম (২১) নামে...

Photo

কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের কমিটি গঠন: সভাপতি সাবিত, মুন্না সম্পাদক নির্বাচিত

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: সেচ্ছাসেবী যুব সংগঠন কালীগঞ্জ...

Photo

ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাদক সমস্যার বৈশ্বিক অবস্থা: চলমান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত