শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

উচ্চকন্ঠ   27-Jun-2025   64

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধ করে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে মানিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মাহমুদা খাতুন নামে ভুক্তভোগী এক নারী শৈলকুপা থানা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন। শুক্রবার সকালে উপজেলার ছোট মৌকুড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ জুন) সকালে অভিযোগকারী মাহমুদা খাতুনের প্রতিবেশী ভাদু মন্ডলের ছেলে মানিক ও তার দলবল রামদা, চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র সঙ্গে নিয়ে তার বসতবাড়িতে ঢোকার রাস্তায় পিলার পুতে লোহার তারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে পরিবারটি অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে বাড়ি থেকে বের হয়ে তাদের প্রয়োজনীয় কাজ করতে সমস্যা সৃষ্টি হচ্ছে।
মাহমুদা খাতুন বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী মানিকের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে এবিষয়টি নিয়ে গ্রাম্য সালিশ করা হলে তারা তা মানেনি। কয়েকদিনের মধ্যেই স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফের সালিশের আয়োজনের প্রস্তুতি চলছিল। তবে তা হওয়ার আগেই আমাদের ভোগদখলকৃত জায়গা ঘিরে ফেলে বসতবাড়ির সামনে লোহার তারের বেড়া দিয়ে আমার পরিবারকে অবরুদ্ধ করেছে। বাধা দিতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারধোর ও প্রাণনাশের হুমকি দেয়। এর সমাধান পেতে থানা ও আর্মি ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেছি। এর সুষ্ঠ বিচার চাই।
এবিষয়ে অভিযুক্ত মানিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
অভিযোগের বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারের চলাচলের রাস্তায় বেড়া দেওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে পৌর বিএনপির শীতবস্ত্র বিতরণ

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে...

Photo

মসজিদের ছাদ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: ভোলার চরফ্যাশনে মসজিদের ছাদ থেকে মোতাহার (৬০) নামের এক বৃদ্ধের...

Photo

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেওয়া কথা শেখ হাসিনা রাখেননি: দুলু

এফএনএস: বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও তিস্তা...

Photo

আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি অহেতুক চাপ: মির্জা ফখরুল

এফএনএস: সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত