শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে পৌর বিএনপির শীতবস্ত্র বিতরণ

উচ্চকন্ঠ   11-Jan-2025   67

Photo

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে ৯ টি ওয়ার্ডে শীতবস্ত্র তথা কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে হাসপাতাল রোডস্থ দলীয় কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আতিয়ার রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি-র সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা কামরুল মুন্সী, ইঞ্জিনিয়ার তৈহিদুর রহমান, মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম রবিসহ উপজেলা এবং পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, বিএনপি জনগণের দল। জনগণের সুখে দুখে সব সময় পাশে থাকবে বিএনপি। তীব্র শীতে সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে ধারাবাহিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা পৌর এলাকার কিছু মানুষকে কম্বল দিতে পেরে আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি। আমাদের এ কর্মসূচি সাধারণ মানুষের জন্য অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন সরদারকে পারিবারিক কবরস্থানে দাফন

নিজস্ব প্রতিবেদক: ৭১ এর রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ঝিনাইদহের কালীগঞ্জ...

Photo

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আসামী বাগেরহাট থেকে গ্রেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার...

Photo

পতিত স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্রের বিরুদ্ধে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: পতিত স্বৈরাচার সরকারের দোসরদের অব্যাহত...

Photo

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নিখোঁজ যুবকের মরদেহ পড়েছিল ভুট্টাক্ষেতে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত