বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আসামী বাগেরহাট থেকে গ্রেফতার

উচ্চকন্ঠ   03-Dec-2025   72

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার অন্যতম আসামী আলম মন্ডলকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার সকালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শশ্বানঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলম মন্ডল পবহাটি গ্রামের মৃত কাজেম মন্ডলের ছেলে।
ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, ঝিনাইদহ শহরের পবহাটি মোড়ে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার অন্যতম আসামী আলম মন্ডল বাগেরহাট জেলায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাবের একটি অভিযানিক দল। অভিযান আলমের এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আলম মন্ডলকে সদর থানায় সোপর্দ করা হয়।
গত শুক্রবার রাতে ব্যবসায়ী মুরাদের সাথে আলম মন্ডলের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জের ধরে শনিবার দুপুরে আলম মন্ডলের ছেলে সৌরভ সঙ্গীদের নিয়ে মুরাদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন।

office@ukantho.com


Photo

মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর থানার নবাগত অফিসার...

Photo

ঝিনাইদহ জেলা পুলিশের উদ্যোগে পূজা ডিরেক্টরি মোবাইল অ্যাপ্লিকেশন কর্যক্রমের উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে...

Photo

হবিগঞ্জে বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন

এফএনএস: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি...

Photo

জুলাই সনদ জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি: আলী রীয়াজ

এফএনএস: জুলাই সনদকে দেশের জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত