মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   15-Sep-2025   46

Photo

এফএনএস: মাদারীপুরের শিবচর উপজেলায় পূর্ববিরোধের জেরে রাকিব মাতুব্বর (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত রোববার রাত ৮টার দিকে শিবচর বাজারের প্রধান সড়কের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নিহত রাকিব মাতুব্বর চরশ্যামাইল এলাকার নাসির মাতুব্বরের ছেলে এবং একই এলাকার ইবনে সামাদ হত্যা মামলার আসামি। গত ১২ দিন আগে জামিনে মুক্ত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত ৮টার দিকে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সামনে দাঁড়িয়ে ছিলেন রাকিব। এ সময় চাইনিজ কুড়াল ও দা নিয়ে রাকিবের ওপর হামলা চালায় পাঁচ-ছয় জন দুর্বৃত্ত। তারা কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেলে পাঠালে সেখানে নেওয়ার পথে মৃত্যু হয়। শিবচর থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, ‌খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ২৫ শ কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলায় রবি মৌসুমকে সামনে...

Photo

দিনাজপুরে ভুট্টা ক্ষেতে মিলল শিশুর লাশ

এফএনএস: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার কিছুক্ষণ পর শাওন...

Photo

লন্ডনে মাকে নিয়ে পার্কে ঘুরলেন তারেক রহমান

এফএনএস: অর্ধযুগেরও বেশি সময় পর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে বড় ছেলে...

Photo

রাষ্ট্রপতি নির্বাচন; তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এফএনএস: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। গত শুক্রবার তার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত