রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ছাত্র-জনতার কুষ্টিয়া সিভিল সার্জন অফিস ঘেরাও

উচ্চকন্ঠ   25-Oct-2025   75

Photo

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: গত ২৪ অক্টোবর ২০২৫ তারিখে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, আর্থিক লেনদেন এবং ব্যাপক অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এই গুরুতর অনিয়মের ভিডিও ও তথ্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
সাধারণ ছাত্র-ছাত্রীদের আবেগ ও ভবিষ্যৎ নিয়ে বারবার এই ধরনের তামাশা আর বরদাস্ত করা হবে না।
এই অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে, সাধারণ শিক্ষার্থীরা নিম্নোক্ত দাবিতে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে:
১. এই নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও আর্থিক দুর্নীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সকলকে চিহ্নিত করে অবিলম্বে স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি প্রদান করতে হবে।
২. দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. এই বিতর্কিত নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করে, নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং দ্রুততম সময়ে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় পরীক্ষা আয়োজন করতে হবে।
আয়োজনে: ছাত্র-জনতা

office@ukantho.com


Photo

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু

এফএনএস: কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে...

Photo

নিজ এলাকায় অবরুদ্ধ নুর, সেনাবাহিনী যাওয়ার পর ফিরলেন

এফএনএস: নিজ এলাকা পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর...

Photo

আনসার কমান্ডার পরিচয়ে কিস্তিতে জেলেদের কাছ থেকে চাঁদা নেন লাল্টু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

Photo

ঝিনাইদহে চুরি হওয়া ১১৯টি মোবাইল ফোন উদ্ধার করলো পুলিশের সাইবার ক্রাইম সেল

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে চুরি হওয়া ১১৯টি মোবাইল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত