মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চার কিশোর আটক

উচ্চকন্ঠ   18-Jan-2026   57

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ রেল স্টেশনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ চার কিশোকে আটক করে যশোর জিআরপি কার্যালয়ে নিয়ে গেছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশনে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- তানভীর, ফয়সাল, নিকুঞ্জ ও শাকিব। তারা কালীগঞ্জ শহরের বাসিন্দা বলে জানা গেছে।
মোবারকগঞ্জ রেলস্টেশন অফিস সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে খুলনা অভিমুখে যাচ্ছিলো রুপসা এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি মোবারকগঞ্জ স্টেশনের কাছাকাছি কাশীপুর এলাকায় পৌঁছালে বাইরে থেকে কয়েকজন কিশোর ট্রেনের জানালায় পাথর ছুঁড়ে মারে। এতে জানালার গ্লাস ভেঙে যায়। এসময় ট্রেনের যাত্রীরা রেলওয়ে পুলিশের সদস্য ও রেলকর্তৃপক্ষকে তাৎক্ষণিক অবহিত করলে মোবারকগঞ্জ স্টেশনে ট্রেন থামানো হয়। পরে রেলওয়ে পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত চার কিশোরকে হাতেনাতে আটক করে।
মোবারকগঞ্জ রেলষ্টেশনের ষ্টেশন মাস্টার শাহজাহান শেখ বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে ট্রেন থামিয়ে চার কিশোরকে আটক করা হয়েছে। আটকদের খুলনা রেল স্টেশনের উদ্দেশ্যে ধরে নিয়ে গেছে ট্রেনের নিরাপত্তায় নিয়োজিত জিআরপি পুলিশ।
তিনি আরো জানান, ঘটনার পর যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও রেল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ৫ মাদকসেবী আটক

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের...

Photo

নির্বাচন প্রতিহত করতে রাস্তায় নামলে ভুল দ্বিগুণ হবে, জামায়াতকে দুদু

এফএনএস: জামায়াতে ইসলামীকে ১৯৭১ সালের ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে...

Photo

জামায়াতের সঙ্গে জোটের পক্ষে নাহিদ ইসলামকে ১৭০ নেতার চিঠি

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতার সিদ্ধান্তকে...

Photo

ঝিনাইদহ-৪ আসনের সকল পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিয়েছেন মুর্শিদা জামান বেল্টু

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার সকল পূজামণ্ডপ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত