বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে ৭৩ বোতল ভারতীয় সিরাপ ও ৬ কেজি গাঁজা উদ্ধার

উচ্চকন্ঠ   06-Oct-2026   16

Photo

বসিরে আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ৭৩ বোতল ভারতীয় কাশির সিরাপ ও ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীন রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত পিলার-৭২-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানিকপুর গ্রামের একটি ধানক্ষেতে তল্লাশি চালানো হয়।
অভিযানে হাবিলদার আব্দুল জলিল মোল্লার নেতৃত্বে বিজিবির সদস্যরা ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৩ বোতল ভারতীয় Win Cerex Cough Syrup ও ৬ কেজি গাঁজা উদ্ধার করেন।
বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের সঙ্গে কোনো চোরাকারবারিকে পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

office@ukantho.com


Photo

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পর্ষদ গঠন স্থগিত

এফএনএস: সব বেসরকারি স্কুল ও কলেজের নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া...

Photo

ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি মাখন, সাধারণ সম্পাদক লিটন নির্বাচীত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক...

Photo

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

এফএনএস: রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা...

Photo

বজ্রপাতে দুটি গরুর মৃত্যুতে দিশেহারা কৃষক আলফাজ মন্ডল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত