বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

শিক্ষা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পর্ষদ গঠন স্থগিত

উচ্চকন্ঠ   27-Apr-2025   63

Photo

এফএনএস: সব বেসরকারি স্কুল ও কলেজের নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের এ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপাতত অ্যাডহক বা অস্থায়ী কমিটির তত্ত্বাবধানে চলবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। রোববার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়। ৫ অগাস্ট সরকারের পট পরিবর্তনের পর গত ২০ অগাস্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর গত ২১ নভেম্বর সব শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী, অ্যাডহক কমিটির মেয়াদ অনধিক ছয় মাস। গঠিত হওয়ার ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করতে প্রবিধানমালায় বলা হয়েছিল অ্যাডহক কমিটিকে। সে অনুযায়ী বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া চলছিল। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী রোববার বিকালে বলেন, ওই অ্যাডহক কমিটিগুলোর মাধ্যমে নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়েছে। এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিতে বলা হয়েছে সব শিক্ষা বোর্ডকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপাতত অ্যাডহক কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হবে।

office@ukantho.com


Photo

৮-১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোট হতে পারে

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারি মাসের...

Photo

শৈলকুপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত তিন: বাড়িঘর ভাংচুর, আটক পাঁচ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদের শৈলকুপার পাইকপাড়া গ্রামে...

Photo

চট্টগ্রামে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর লাশ উদ্ধার

এফএনএস: চট্টগ্রামের হাটহাজারী ও রাউজানে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে...

Photo

নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশনা বাতিল

এফএনএস: সরকারের ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশনাটি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত