শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত তিন: বাড়িঘর ভাংচুর, আটক পাঁচ

উচ্চকন্ঠ   24-Feb-2026   48

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদের শৈলকুপার পাইকপাড়া গ্রামে বিএনপি কর্মী সাহেব আলী কে প্রতিপক্ষরা হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার কারনে গ্রাম টিতে মঙ্গলবার দুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাযায়, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে শৈলকুপা উপজেলা যুদলের সদস্য সচিব সাদাত হোসেনের সাথে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরীর মধ্যে বিরোধ চলে আসছিল। তার জের ধরে সোমবার দিবাগত রাতে জাহিদ চৌধুরীর সমর্থকরা সাদাত হোসেনের সমর্থক মস্তো মেম্বারের বাড়িতে হামলা করে এবং মঙ্গলবার সকালে জাহিদ চৌধুরীর সমর্থকেরা সাহেব আলীকে হাতুড়ি পিটা করলে মঙ্গলবার দুপুরে সাদাত হোসেনের সমর্থকরা রাব্বি নামের একজনকে হাতুড় দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। সেই ঘটনায় দুপুরে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের ৩জন আহত হয়েছে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি বাড়ি সহ ৪/৫ টি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এদিকে আহত ৩ জন কে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান পাইকপাড়া গ্রামে প্রভাব বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।সংঘর্ষ থামাতে গ্রামটি অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিএনপি নেতা জাহিদ চৌধুরী সহ ৫ জনকে আটক করা হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে আওয়ামী দোসরদের নেতৃত্ব দখলের পায়তারা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ডায়াবেটিক হাসপাতালকে ঢাল হিসেবে...

Photo

ঝিনাইদহে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা নন্দ দুলাল সাহার পরলোক গমন

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা...

Photo

শৈলকুপায় সোলার প্যানেল কুপিয়ে নষ্ট: সন্দেহের বশে সালিসে ২ লাখ টাকা জরিমানা: দিশেহারা কৃষক পরিবার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় রাতের...

Photo

মসজিদে ৩ জনকে খুন: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

এফএনএস: মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাট এলাকায় মসজিদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত