মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, একজন গুরুতর আহত

উচ্চকন্ঠ   15-Dec-2025   140

Photo

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার মল্লিক নগর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিফ হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রুবেল হোসেন (৩৬)।
নিহত আরিফ হোসেন সাফায়েত হাসানের ছেলে। অপরদিকে আহত রুবেল হোসেন আবু সাইদের ছেলে এবং তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার হক পাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী জানান, সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫ ) মল্লিক নগর এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আরিফ হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গুরুতর আহত রুবেল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে বলে জানা গেছে।

office@ukantho.com


Photo

নির্বাচনে পরীক্ষিত দলকেই বেছে নেবে জনগণ: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে...

Photo

ভোটের মাঠে থাকবেন ৬০ হাজার সেনাসদস্য

এফএনএস: আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়ে ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন...

Photo

কড়াইলবাসীর জন্য আধুনিক ফ্ল্যাট তৈরির প্রতিশ্রুতি তারেক রহমানের

এফএনএস: রাজধানীর কড়াইলবাসীর জন্য আধুনিক আবাসনের ব্যবস্থা করতে চান...

Photo

কালীগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, তদন্ত করছে পুলিশ

ইয়াসিন আরাফাত, কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় রাব্বি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত