রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

উচ্চকন্ঠ   05-Mar-2026   63

Photo

এফএনএস: চট্টগ্রামের বোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে ছাত্র-ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইমতিয়াজ বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড পূর্ব গোমদণ্ডী মুন্সিপাড়া সৈয়দ বাড়ির শওকত হাবিবের ছেলে। গত বুধবার দিবাগত রাতে খবর পেয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান। তিনি জানান, ইমতিয়াজ দীর্ঘ দুই বছর ধরে শিশুদের প্রাইভেট পড়ানোর নামে জোরপূর্বক যৌনাচারে লিপ্ত করতো। আমরা প্রাথমিকভাবে চারজন শিশুর তথ্য পেয়েছি। এদের মধ্যে তিনজন মেয়ে ও একজন ছেলে রয়েছে। তাদের বয়স ১০ বছরের কম। শিশুরা অভিযুক্ত শিক্ষকের বাসায় গিয়ে প্রাইভেট পড়তো। নোংরামি করার এক পর্যায়ে শিশুদের বিভিন্ন ভয়ভীতি দেখানো হতো বলেও অভিযোগ করেছে ভুক্তভোগী শিশুরা। অভিভাবকরা বলেছেন, শিশুরা প্রায় যৌনাঙ্গে ও পায়ুপথে ব্যথা এবং রক্তক্ষরণের কথা জানিয়ে আসছিলো। ওসি মাহফুজুর রহমান বলেন, অভিযুক্ত ইমতিয়াজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বিষয়টির তদন্ত চলছে। ইমতিয়াজের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জের শমশেরনগরে স্থাপিত দেশের উচ্চতম শেখ মুজিব টাওয়ারের মুরাল ভাঙচুর অগ্নিসংযোগ

জামির হোসেন, কালিগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের শমসের নগরে শেখ...

Photo

নড়াইলে টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া...

Photo

শৈলকুপায় দু-দল গ্রামবাসীর সংঘর্ষে ৫০ জন আহত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার...

Photo

ঝিনাইদহে বসন্ত বরণ উপলক্ষে জমজমাট পিঠা উৎসব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে বর্ণিল আয়োজন আর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত